April 23, 2026, 5:56 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

জায়মার ব্যক্তিত্বে মুগ্ধ বাঁধন

অভয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের মধ্যে যথার্থ নেতৃত্বগুণ বিদ্যমান যা ভবিষ্যতেরই একটি রূপরেখা— এমনটাই মনে করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে জায়মা রহমানের স্মৃতিচারণ সংবলিত একটি ফটোকার্ডও সংযুক্ত করেন অভিনেত্রী।

পোস্টে জায়মাকে উদ্দেশ্য করে বাঁধন লেখেন, ‘আমি এই মেয়েটির সত্যিই প্রশংসা করি। গত বেশ কয়েকমাস ধরে তাকে দেখে আসছি। সে যেভাবে নিজেকে পরিচালনা করে, তা আমি সত্যিই পছন্দ করি। তার কথা বলা, তার সংযত-ধীর ও স্থির স্বভাব— এগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
তিনি পোস্টে জায়মার স্পষ্ট চিন্তাভাবনার পাশাপাশি তার উপস্থিতিকেও শক্তিশালী রূপে বর্ণনা করেন। বলেন, ‘আমি স্পষ্টতই তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি। তার জন্য শুভকামনা এবং প্রচুর ভালোবাসা।’



ফেসবুক কর্নার