June 25, 2026, 7:35 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

সরাইলে নারী উদ্যোক্তা প্রকল্পে অনিয়মের অভিযোগ, ১৫০ সদস্যের টাকা আত্মসাতের দাবি

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকায় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন” প্রকল্পে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। প্রশিক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, তিন মাসব্যাপী প্রশিক্ষণের জন্য সদস্যদের কাছ থেকে এক হাজার টাকা করে ভর্তি ফি নেওয়া হয়েছে, যদিও প্রকল্পের প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়ার কথা।
অভিযোগে বলা হয়, প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও ব্যাংক চেক দেওয়ার কথা থাকলেও অধিকাংশ সদস্যকে ভুয়া চেক দেওয়া হয়েছে এবং কয়েকজন কোনো চেকই পাননি। টাকা ফেরত চাইতে গেলে হুমকি ও অশালীন আচরণের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো সমাধান মেলেনি বলে জানান সদস্যরা। সরেজমিনে প্রকল্প কার্যালয় বন্ধ পাওয়া যায় এবং অভিযুক্ত হাফিজুর রহমান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এ ঘটনায় দেড় শতাধিক নারী সদস্য তাদের জমাকৃত টাকা ফেরত ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার