June 26, 2026, 7:39 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

ভোক্তার ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাক-বিতণ্ডা অনাকাঙ্ক্ষিত: ডিএমপি কমিশনার

মোঃ ইসমাইল হোসেন

ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সাথে চকবাজারের এক ব্যবসায়ীর বাক-বিতণ্ডাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।

গতকাল ভোক্তা আধিকার বাজারে অভিযানে গেলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে যে ব্যবসায়ী অসদাচরণ করেন তিনি, ভোক্তা অধিকারের কতৃপক্ষের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন বলে ডিএমপি কমিশনারকে অবহিত করেন ব্যবসায়ীরা।
পরে সাংবাদিকদের কমিশনার বলেন, যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সে বিষয়ে  ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার