June 26, 2026, 12:32 pm
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

অভয়নগর প্রতিবেদক

নতুন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজের জেলা যশোরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। শুক্রবার সকালে দুই দিনের সফরে তিনি যশোরে পৌঁছালে জেলা প্রশাসন, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বরণ করেন।
সকাল সাড়ে ১০টার পর ঢাকা থেকে বিমানযোগে যশোরে আসেন প্রতিমন্ত্রী। যশোর বিমানবন্দরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যশোর সার্কিট হাউসে যান। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই শুভেচ্ছা বিনিময় পর্ব চলে।
শুভেচ্ছা জানানো সংগঠনগুলোর মধ্যে ছিল যশোর স্থানীয় সরকার বিভাগ, যশোর সরকারি এম এম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (যশোর জেলা শাখা), জেলার ক্রীড়া সংগঠকবৃন্দ, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ মোটরপার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি (যশোর সার্কেল), নগর বিএনপি ও সদর উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে যশোরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
এদিন জুমার নামাজ আদায় করেন শহরের কারবালা জামে মসজিদে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন।



ফেসবুক কর্নার