April 24, 2026, 12:05 pm
শিরোনাম :
রাজনৈতিক অনিশ্চয়তা ও নীতিমালার কড়াকড়ি: চাপে বাংলাদেশের অর্থনীতি সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস

ছোট্ট হাতে ফুল, বড় হৃদয়ে একুশের গর্ব

মাসুদ মাহতাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মুগদায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। শনিবার সকালে অসহায় ও পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের অংশগ্রহণে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ভোরের আলো ফুটতেই নিজেদের হাতে তৈরি ছোট্ট শহীদ মিনারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিশুরা ফুল অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে।
এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তারা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানায়। পরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস, রাষ্ট্রভাষা বাংলার গুরুত্ব এবং ভাষার সঙ্গে জাতিসত্তা ও সংস্কৃতির সম্পর্ক তুলে ধরা হয়। শিশুদের আঁকা ছবিতে ফুটে ওঠে শহীদ মিনার, লাল-সবুজের পতাকা ও একুশের চেতনা।
অনুষ্ঠানে লিডোর সমাজকর্মী সাহেলা খান রিমু, মাহফুজুর রহমান ও মাসুদ মাহাতাব উপস্থিত ছিলেন। তারা বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলেই গড়ে উঠবে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক। আয়োজকরা মনে করেন, মূল্যবোধ ও সচেতনতার মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।



ফেসবুক কর্নার