June 26, 2026, 6:15 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৫ মার্চ থেকে বন্ধ হচ্ছে আনঅফিসিয়াল ফোন: আজ ২ ঘণ্টা নেটওয়ার্ক বিচ্ছিন্নের ঘোষণা

অতনু বিশ্বাস

অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ১৫ মার্চ থেকে দেশে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা। এর অংশ হিসেবে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দেশজুড়ে সিস্টেমটির একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক কার্যক্রম বা ‘টেস্ট রান’ পরিচালিত হবে।
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালিত এই পরীক্ষার কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু গ্রাহক সাময়িক নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে পারেন। ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করা কিছু হ্যান্ডসেট নির্দিষ্ট সময়ের জন্য নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষা শেষে সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।
সরকার গত ১ জানুয়ারি থেকে এনইআইআর পদ্ধতি আংশিক চালু করলেও ব্যবসায়ীদের অনুরোধে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ওই তারিখের পর থেকে নতুন কোনো আনঅফিসিয়াল বা অনুমোদনহীন ফোন দেশের নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না। বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট বিটিআরসির পোর্টালে নিবন্ধন না করলে তা অচল হয়ে যাবে। মোবাইল চুরি রোধ, অবৈধ আমদানি বন্ধ ও রাজস্ব বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ফোন কেনার আগে আইএমইআই নম্বর যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার