June 26, 2026, 4:31 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রবাসীদের মরদেহ পরিবহনে সরকারের বিনামূল্যে সেবা

অভয়নগর প্রতিবেদক

নবনির্বাচিত সরকারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আরিফুল হক চৌধুরী ঘোষণা দিয়েছেন, দেশের যেকোনো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের মরদেহ পৌঁছালে তা নিজ নিজ বাড়িতে বিনা খরচে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সরকার। প্রবাসীদের প্রতি সম্মান ও দায়বদ্ধতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ও রেমিট্যান্স যোদ্ধা। তাদের অবদানেই দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। তাই মৃত্যুর পর মরদেহ পরিবহনে পরিবারের ওপর আর্থিক চাপ কমাতে সরকার এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, এটি কেবল একটি প্রশাসনিক দায়িত্ব নয়; বরং প্রবাসীদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের অংশ। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।



ফেসবুক কর্নার