June 25, 2026, 1:35 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম

রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

আজিজুল হক কয়রা খুলনা

খুলনার রূপসায় কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রূপসা থানাধীন আলাইপুর এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে আটক করা হলে তার কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ হাজার ৪০০ টাকা।
আটককৃত মাদক কারবারি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানা-এ হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার