June 26, 2026, 3:07 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

অভয়নগর প্রতিবেদক

‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে সরে দাঁড়ালেন শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তার পদত্যাগপত্র পাঠানোর তথ্য জানা গেছে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে।

এদিকে, গতকাল মঙ্গলবার পুলিশের নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। তার নিয়োগের একদিনের মাথায় ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো।

শেখ মো. সাজ্জাত আলী দুই বছর মেয়াদে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

তার এই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ২১ নভেম্বর। তবে এর আগেই তিনি পদত্যাগ করলেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন, পুলিশসহ বিভিন্ন খাতে ঢেলে সাজাচ্ছে। এর মধ্যে ডিএমপি কমিশনারের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল।



ফেসবুক কর্নার