March 6, 2026, 4:39 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা সোহেল নিহত

মামুন মোল্লা খুলনা।

খুলনা দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল  নিহত হয়েছে।২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার  বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকালে আফিল গেট এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে সোহেল বসা ছিলো। এ সময় দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দ্রত খানজাহান আলী থানা পুলিশ, ডিবি ও  সিআইডি-র একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
নিহত শেখ সোহেল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। নিহত শেখ সোহেল আটরা শেখপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুর ইসলাম বলেন গুলির খবর শুনে খান জাহান আলী থানার ওসি সহ আমি পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পাশের পেট্রোল পাম্পের সিসি ফুটেজ থেকে দেখতে পাই নীল রঙের একটি মোটরসাইকেলের দুজন খুলনা শহরের দিক থেকে এসে এসে আবার শহরের দিকে চলে যায়। নিহত সোহেল এর মাথায় দুইটি এবং বুকে একটি গুলির চিহ্ন রয়েছে। সোহেল পেশায় একজন মৎস্য ব্যবসায়ী ছিল। তদন্ত সাপেক্ষে আসামিদের দ্রুত আইনে হবে।



ফেসবুক কর্নার