June 25, 2026, 12:48 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

খুলনা মেডিকেলে দুই বছর ধরে বিকল সিটি স্ক্যান মেশিন

মামুন মোল্লা খুলনা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৬০ স্লাইস সিটি স্ক্যান মেশিন (Model: Aquilion Prime, Toshiba) প্রায় দুই বছর ধরে বিকল রয়েছে। ২০২৪ সালের ২ আগস্ট মেশিনটি নষ্ট হওয়ার পর থেকে মেরামত হয়নি, ফলে রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৫ সালে দুইবার মেরামতের তারিখ নির্ধারণ করলেও কাজ সম্পন্ন হয়নি।
মেশিন মেরামতের বিষয়ে তোশিবা হেড অফিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা এস এম আলতাপ হোসেন বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও আশ্বাস ছাড়া কোনো অগ্রগতি নেই। এতে সাধারণ ও দরিদ্র রোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম উল্লেখ করেন, মেশিনটি দ্রুত সচল করা না হলে খুলনা অঞ্চলের রোগীদের বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হবে, যা তাদের জন্য ব্যয়বহুল হবে। স্থানীয় সচেতন মহল দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার