April 24, 2026, 5:44 am
শিরোনাম :
দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে

দুদক কমিশন কি বিদায় নিচ্ছে?

অভয়নগর প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এমএ মোমেন এবং অপর দুই কমিশনারের পদত্যাগ নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তারা কবে বিদায় নিচ্ছেন— গতকাল সোমবারও অন্তত ৬ বার এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে দুদক চেয়ারম্যানসহ তিন সদস্যের কমিশন পদত্যাগ করতে যাচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত রোববারই ড. মোহাম্মদ আবদুল মোমেন নেতৃত্বাধীন কমিশনকে সরকারের তরফ থেকে ‘না’ করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, দু-এক দিনের মধ্যে বঙ্গভবনে স্বেচ্ছায় পদত্যাগপত্র পৌঁছে দিতে। এরপরই মঙ্গলবার (০৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

জানা গেছে, বিকেল ৩টায় মন্ত্রীপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঙ্গে সাক্ষাৎকার করার কথা রয়েছে দুদকের মোমেন কমিশনের। এরপরই বিষয়টি স্পষ্ট হবে।

আপনি এবং আপনার কমিশনকে কী পদত্যাগ করতে বলা হয়েছে— এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ড. এম মোমেন গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি। তবে তা আমরা ক্যাবিনেট সেক্রেটারির মুখ থেকে শুনতে চাই। এ জন্য বিকাল ৩টায় তার সঙ্গে সাক্ষাৎ আছে। তখন সরকারের সিদ্ধান্ত স্পষ্ট হতে পারব।’

দুদক আইন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে বা যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। পদত্যাগের জন্য অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির (মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে) উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত লিখিত পদত্যাগপত্র জমা দিতে হয়। সাধারণত এই পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে বা দুদকের সচিবের কাছে পৌঁছানো হয়। এরপর রাষ্ট্রপতির অনুমোদন করলে পদত্যাগপত্রটি কার্যকর হয়।

২০২৪ সালের ১০ ডিসেম্বর সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান। এর আগে ড. মোমেন অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ওই একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। এর মধ্যে আলী আকবার আজিজী যোগদান করেন ওই বছর ১১ ডিসেম্বর। হাফিজ আহসান ফরিদ যোগদান করেন ১৫ ডিসেম্বর।



ফেসবুক কর্নার