March 9, 2026, 8:58 am
শিরোনাম :
লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা, ৩ জন আটক আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রৌমারীতে ছ্যাঁচড়া চোরের উপদ্রব, অতিষ্ঠ ক্রেতা ও ব্যবসায়ীরা বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান, মাঠে চার হাজার সদস্য

ভারতীয় ঋণের প্রকল্পের চলমান সমস্যা নিয়ে যা বললেন প্রণয় ভার্মা

অভয়নগর প্রতিবেদক

ভারতীয় ঋণ বা লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর অগ্রগতিতে ২ দেশই সন্তুষ্ট। তবে যেসব বড় প্রকল্প নিয়ে সমস্যা আছে, তা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

এলওসি কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক জানিয়ে প্রণয় ভার্মা বলেন, ‘বড় প্রকল্পে কিছু প্রাথমিক সমস্যা থাকলেও তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বৈঠকের বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় ছিল দুই দেশের মধ্যে আর্থিক খাতের সহযোগিতা জোরদার, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।’

তিনি বলেন, ‘বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অগ্রাধিকার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসা সহজীকরণ, কর সংস্কার ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

ভারতের হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। সমুদ্র, স্থল ও আকাশপথে বিদ্যমান যোগাযোগব্যবস্থাকে আরও কার্যকর ও সহজ করে ব্যবসা–বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে বিভিন্ন প্রক্রিয়া আরও সহজ করা গেলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়বে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানিও বাড়বে।’



ফেসবুক কর্নার