May 14, 2026, 11:20 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অতনু বিশ্বাস

দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিশেষ করে চলতি মার্চ মাসে সরবরাহ ব্যবস্থায় কোনো সমস্যা দেখা দেয়নি। তিনি আশ্বস্ত করে বলেন, জ্বালানি নিয়ে জনমনে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে তা খুব দ্রুতই কেটে যাবে।
তিনি আরও বলেন, পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি আমদানিনির্ভর নয়। তবুও কিছু কিছু অঞ্চলে যৌক্তিক কারণ ছাড়াই পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। একটি অসাধু চক্র পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অহেতুক ভিড় এড়াতে পাম্পগুলোতে তেলের পরিমাণ নির্দিষ্ট বা ‘সিলিং’ করে দেওয়া হয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে বাংলাদেশে তেল রপ্তানি বাড়ানোর জন্য অনানুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে দাম পরিবর্তনের কোনো বিষয় এলে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকদের সুবিধার্থে আজ থেকে প্রতিদিন ৫ লিটার করে তেল সরবরাহের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।



ফেসবুক কর্নার