March 17, 2026, 6:36 pm
শিরোনাম :
বাংলাদেশ ও চীনের মধ্যে আরো বন্ধুত্ব চান জামায়াত আমির ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুমন বড্ড তাড়াতাড়ি চলে গেলেন: সুবর্ণা মুস্তাফা পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ সীমান্তে কড়াকড়ি জোরদার, কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৭ লাখ টাকার মাদক জব্দ ইরানের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ৬০ কিলোমিটার বেগে ৪ অঞ্চলে ঝড়ের আভাস

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

অভয়নগর প্রতিবেদক

দেশের ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ তার মৃত্যু হয়।

শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ নামের একটি ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি।

এর আগে ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মাননা লাভ করেন। তার সাবলীল অভিনয় এবং গম্ভীর কণ্ঠস্বর দর্শকদের কাছে তাকে আলাদা পরিচিতি দিয়েছিল।

তার আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।



ফেসবুক কর্নার