June 2, 2026, 5:05 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

ও আমাকে কোলে নিয়ে ঘুরবে, শিশুর মতো ভালবাসবে: প্রিয়াঙ্কা চোপড়া

অভয়নগর প্রতিবেদক

প্রিয় মানুষের সামনে মানুষ কখনও কখনও নিজের সবচেয়ে নির্ভরশীল, সবচেয়ে কোমল দিকটিই প্রকাশ করে। প্রিয়াঙ্কা চোপড়া-র সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যেন সেই ছবিই স্পষ্ট হয়ে উঠল। বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসী উপস্থিতি, অভিনয়ে দৃঢ়তা আর ব্যক্তিজীবনে স্বনির্ভরতার জন্য পরিচিত এই অভিনেত্রী জানালেন, স্বামী নিক জোনাস-এর সামনে তিনি একেবারেই অন্য মানুষ।

সাক্ষাৎকারে নিকের প্রসঙ্গ উঠতেই প্রথমে কিছুটা লজ্জা পান প্রিয়ঙ্কা। তারপর ধীরে ধীরে খুলে বলেন নিজের অনুভূতির কথা। তাঁর ভাষায়, স্বামীর কাছ থেকে শিশুর মতো আদর পেতে ভালো লাগে। নিকের সামনে তিনি নিজেকে ছোট্ট মেয়ের মতো অনুভব করেন, এমনকি মনে হয়, স্বামী যেন তাঁকে কোলে তুলে নিয়ে ঘুরে বেড়ান। বয়সে ছোট হলেও নিক যেভাবে তাঁকে আগলে রাখেন, তাতে নিজেকে নিরাপদ মনে করেন তিনি।

প্রিয়াঙ্কা জানান, দৈনন্দিন ছোটখাটো বিষয়েও নিকের ওপর নির্ভর করতে তাঁর ভালো লাগে। ফোনে সংযোগ না থাকলে কিংবা যান্ত্রিক কোনো সমস্যায় পড়লে প্রথমেই স্বামীর দিকেই তাকান তিনি। তবে এই নির্ভরতা কেবল নিকের ক্ষেত্রেই। বাস্তব জীবনে তিনি নিজেকে স্বাধীনচেতা মানুষ বলেই মনে করেন এবং অন্য কারও কাছে এমনভাবে নিজেকে সঁপে দেন না।

এর আগেও স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, নিকের সঙ্গে তাঁর সম্পর্ক যেন বহুদিনের পরিচয়ের মতো। নিকের পারিবারিক শিক্ষা, সংযমী স্বভাব এবং বুদ্ধিমত্তা তাঁকে প্রতিনিয়ত মুগ্ধ করে। এমন একজন মানুষকে জীবনের সঙ্গী হিসেবে পাওয়াকে নিজের সৌভাগ্য বলেও মনে করেন তিনি।



ফেসবুক কর্নার