March 7, 2026, 2:33 pm
শিরোনাম :
দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সাতক্ষীরায় হানি ট্রাপ মামলার আসামিদের প্রকাশ্য ঘোরাঘুরি, বাদিকে হুমকির অভিযোগ গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী ভাঙ্গুড়ার শরৎনগর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর ঈদ উপলক্ষে ২৮০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ স্বপ্নের অংকুর যুব সংগঠনের বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

**দুই নেতার দৃষ্টি আকর্ষণঃ ৫টি আসনে একক প্রচারে মুখরিত বিএনপি, একমাত্র অসন্তোষে মণিরামপুর

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর)
দীর্ঘ দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিগত সরকারের বিতর্কিত নির্বাচনগুলোর পর সাধারণ ভোটার এবার সুষ্ঠু ভোটের আশায় নির্বাচনী কমিশনের দিকে তাকিয়ে আছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ায় মাঠে আবারও বইতে শুরু করেছে প্রচারণার স্রোত।
এদিকে বৃহত্তর যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা করলেও একমাত্র যশোর-৫ (মণিরামপুর) আসনে এখনো দলীয় প্রতীক ‘ধানের শীষ’ ঘোষণা করা হয়নি। জোট রাজনীতির জটিলতা, শরীকদলের আসন দাবি এবং একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা উপজেলাজুড়ে সৃষ্টি করেছে অসন্তোষ ও বিভক্তির পরিবেশ।
মণিরামপুরে হেভিওয়েট দুই নেতার আলাদা প্রচার
অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত স্থগিত থাকায় মণিরামপুর আসনে বিএনপির অন্তত ছয়জন সম্ভাব্য প্রার্থী নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নভিত্তিক গণসংযোগ, লিফলেট বিতরণ, মোটরসাইকেল শোভাযাত্রা, পথসভা ও মিছিল—সব মিলিয়ে পুরো উপজেলায় আগে ভাগেই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।
একই সঙ্গে, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নেতাকর্মীরা জোটের জটিলতা নিরসন করে দলীয় প্রতীকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য—দলের ভাবমূর্তি ক্ষুণ্ন
একই দলের একাধিক নেতা প্রচার চালানোয় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমর্থকদের পাল্টাপাল্টি মন্তব্য। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। সামাজিক মাধ্যমে কেউ কেউ ত্যাগী নেতাদের বঞ্চনার অভিযোগ তুলছেন; আবার কেউ বিভেদ ভুলে এক হওয়া ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানাচ্ছেন।
উপজেলা বিএনপির একাধিক নেতা তাদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মন্তব্য করেছেন—১৭ বছর ধরে যিনি মণিরামপুর বিএনপিকে আগলে রেখেছেন, সেই সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া না হলে ত্যাগী নেতারা বঞ্চিত হবেন বলে দাবি করেছেন তারা।
অন্যদিকে বিভিন্ন পোস্টে সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর বিচ্ছিন্ন অবস্থান দলের মধ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। কর্মীরা অভিযোগ করছেন—“আমরা আর কতদিন ব্যবহৃত হবো? দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে একক প্রচারণা চালাতে হবে।”
কারা এগিয়ে মনোনয়ন দৌড়ে
চলমান জরিপ এবং কেন্দ্রীয় সূত্র মতে, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন—
এড. শহীদ মোঃ ইকবাল হোসেন, সভাপতি, উপজেলা বিএনপি
মোঃ আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
ইফতেখার সেলিম অগ্নি, কেন্দ্রীয় নেতা, স্বেচ্ছাসেবক দল
ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহিন হোসেন, প্রয়াত নেতা মোঃ মুছার পুত্র
জোট শরীকের সক্রিয় প্রচারণা
অন্যদিকে জোট শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্ভাব্য প্রার্থী ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর ছেলে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসও একক প্রার্থী হিসেবে ইতোমধ্যে মাঠে ব্যাপক প্রচার চালাচ্ছেন। ভোটারদের কাছ থেকে তিনি উল্লেখযোগ্য সাড়া পাওয়ার দাবি করেছেন।
বিএনপির অন্যান্য আসনে প্রার্থী ঘোষণা
বিএনপি ইতোমধ্যেই যশোরের অন্য পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তারা হলেন—
যশোর-১: মফিকুল হাসান তৃপ্তি
যশোর-২: সাবিরা নাজমুল মুন্নি
যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত
যশোর-৪: টি এস আইয়ুব
যশোর-৬: কাজী রওনক-উল ইসলাম শ্রাবন
উপজেলায় এখনো কোনো বিশৃঙ্খলা নেই
জরিপ বলছে, মণিরামপুরে মনোনয়ন নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে সামগ্রিক পরিস্থিতি শান্তই রয়েছে।
“দল যার মনোনয়ন দেবে, তার পক্ষে মাঠে নামবে বিএনপি”—দুই নেতার মন্তব্য
মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু এক অভিন্ন মন্তব্য জানিয়ে বলেছেন—
“দল যদি আমাদের কাউকে মনোনয়ন দেয়, আমরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। আর যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয়, দলীয় স্বার্থে মণিরামপুর বিএনপি ঐক্যবদ্ধ হয়ে সেই প্রার্থীর পক্ষে মাঠে থাকবে।”



ফেসবুক কর্নার