June 29, 2026, 9:02 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ ৪ দিন পর উদ্ধার, রহস্য বাড়াচ্ছে প্রশ্ন

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল উত্তর পেকুয়া গ্রামে দক্ষিণ আফ্রিকা প্রবাসী হামিদুল ইসলামের স্ত্রীর মরদেহ নিখোঁজের চার দিন পর উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন নিখোঁজ থাকার পর ওই নারীর মরদেহ তার ডিভোর্সী মেয়ের ভাসুর মো. খালেক মিয়ার আইসক্রিম ফ্যাক্টরির সামনে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে খবর দেওয়ার আগেই ফ্যাক্টরি মালিকের উপস্থিতি নিয়ে এলাকায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকার কারণে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ বা ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
অভিযুক্ত আব্দুল খালেক সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে এটি সাজানো হয়েছে।
মির্জাপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। স্থানীয়রা দ্রুত প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার