June 29, 2026, 8:57 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে পুকুরে ডুবে জাহিদ হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে ইউনিয়নের মৌলভীর কাটা শাইরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন ওই এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যায় জাহিদ। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বলেন, পুকুর ও জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।



ফেসবুক কর্নার