June 29, 2026, 7:41 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

মাগুরার মহম্মদপুরে অবৈধ তেল বিক্রয়চক্রের সময় ৫৬০০ লিটার তেলসহ ১ আটক

অভয়নগর প্রতিবেদক

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকা থেকে অবৈধভাবে অতিরিক্ত মুনাফায় তেল বিক্রয়ের সময় ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় গাড়ির ড্রাইভার সোহরাব (৪৩)কে আটক করা হয়েছে। ঘটনার তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন নদীভাটার কাছে তেলবাহী গাড়ি থেকে তেল নামানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক তেলবাহী গাড়ি আটক করে প্রশাসন। জব্দকৃত তেলবাহী গাড়িটি ঢাকা মেট্রো ঢ-৪৪-০২৬৮ নম্বর প্লেট ব্যবহার করছিল এবং এটি মেসার্স ফারুক ব্রাদার্সের মালিকানাধীন।
উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান ঘটনাস্থলে পৌঁছে ৫৬০০ লিটার তেল জব্দ ও গাড়ির ড্রাইভারকে আটক করার নির্দেশ দেন। পুলিশ বাদী হয়ে ৪ জনকে আসামী করে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) একটি মামলা দায়ের করেছে। মামলার নাম্বার ১০। আসামিদের মধ্যে রয়েছেন ড্রাইভার ছুরাফ, বাবুল ট্রেডার্সের মালিক মোঃ বাবুল মোল্লা, তার ছেলে আরমান মোল্লা এবং ভাটার মালিক জাকির।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই ধরনের অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার