June 29, 2026, 8:31 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জে ১১ দলীয় জোটের ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

অভয়নগর প্রতিবেদক

দেশব্যাপী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শহরের আলফাত স্কয়ার, পুরাতন বাসস্টেশন, মধ্যবাজার, পৌরবিপণি সহ বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, “গণভোটের রায়ের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিএনপি তা প্রত্যাখ্যান করে শপথ বর্জন করেছে। পরবর্তীতে সরকার সংসদে একটি সংশোধনী কমিটি গঠন করলেও বিরোধীদল এটিকে ‘লোকদেখানো’ আখ্যা দিয়ে ওয়াকআউট করেছে। সরকারের পদক্ষেপগুলো গণভোটের রায় উপেক্ষা করে রাষ্ট্রীয় সংস্কারের পথ বাধাগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, “গণভোট অধ্যাদেশ বাতিল, মানবাধিকার ও গুম কমিশন দুর্বল করা, দুদক ও বিচার বিভাগের স্বাধীনতা খর্ব, পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ এবং ব্যাংক খাতে অনিয়মের সুযোগ সৃষ্টি—এসব পদক্ষেপ জনস্বার্থবিরোধী। সরকার যদি গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করে, তা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। রাজপথ ও সংসদ—উভয় ক্ষেত্রেই আন্দোলন জোরদার করতে হবে।”
মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। এজন্য একটি স্বাধীন ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের মাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন জরুরি। প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে—তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক সংসদের উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা।
এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর অ্যাডভোকেট মো. সামছ উদ্দিন, নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা এলডিপির সেক্রেটারি শেখ এমদাদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. নূরুল আলম, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন, নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সেক্রেটারি মিজানুর রহমান, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রুহুল আমিন ও সেক্রেটারি সুলেমান হক চৌধুরী প্রমুখ।



ফেসবুক কর্নার