June 29, 2026, 7:40 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

পানিরছড়ায় সংঘর্ষের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গবাদিপশু লুটের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

পানিরছড়া এলাকায় তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষের পর একাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও গবাদিপশু লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে পানিরছড়া ছড়ার পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাগল আব্দু শুক্কুর ও মতিরবরো ঘোনার বাসিন্দা শুক্কুরের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, মতিরবরো গোষ্ঠীর ২৫–৩০ জনের একটি দল অতর্কিতভাবে পাগল আব্দু শুক্কুর, আব্দুল হাশম, শাহা আলম, মাস্টার আনছার আলম ও নুরুল আবেদীনের বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে দরজা-জানালা ভেঙে প্রবেশ করে। এ সময় ঘরের আসবাবপত্র নষ্ট হয় এবং নারীদের হেনস্তার ঘটনাও ঘটে। হামলার পর ৬টি গরু ও ৫টি ছাগলসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে। ভাঙচুরের ফলে ঘরবাড়ির বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত গোষ্ঠীর সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর সামনে অবস্থান করছে, যা পরিস্থিতিকে আরও থমথমে করেছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার