June 29, 2026, 8:59 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

সিলেটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার দরবস্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ছোটারী সেনগ্রাম এলাকায় অভিযান চালান। পুলিশ উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুদরত উল্লাহ (৪৫) ও তার স্ত্রী জাহেদা বেগম (৪০)। তারা ছোটারী সেনগ্রামের বাসিন্দা।
পরে তল্লাশি চালিয়ে কুদরত উল্লাহর কাছ থেকে ২৭ পিস এবং জাহেদা বেগমের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, জব্দকৃত ইয়াবা জব্দতালিকা প্রস্তুত করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দম্পতিকে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার