June 29, 2026, 8:58 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

পোরশায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, ভ্রাম্যমাণ আদালতে দিলেন সোপর্দ

অভয়নগর প্রতিবেদক

 নওগাঁর পোরশায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের হাতে তুলে দিয়েছেন এক অসহায় বাবা। বুধবার উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ (৩৪) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নিয়মিত মাদক সেবনের পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং প্রতিবেশীদের সঙ্গেও অসদাচরণ করতেন। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েন।
পরিস্থিতির অবনতি ঘটলে বুধবার দুপুরে বাবা মাহমুদুল নবী বিষয়টি পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামকে অবহিত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতে পারভেজ নিজের দোষ স্বীকার করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, মাদকাসক্ত পারভেজের কারণে পরিবার ও এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে বাবার এমন কঠোর পদক্ষেপ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন।



ফেসবুক কর্নার