June 29, 2026, 7:16 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

মির্জাপুরে পৃথক অভিযানে সিসা কারখানা ও চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক অভিযানে ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানা এবং কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজগানা ও মহিষবাতান এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ সিসা উৎপাদনকারী কারখানা এবং কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি চুল্লি শনাক্ত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে সেগুলো ভেঙে ফেলা হয়।
অভিযানে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ সোহাগ তালুকদার এবং মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ জানান, অবৈধভাবে গড়ে ওঠা এসব কারখানা ও চুল্লি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার