June 29, 2026, 7:25 am
শিরোনাম :
বান্দরবানে রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মায়ের পর প্রাণ গেল ছেলেরও অভয়নগর পত্রিকার সাংবাদিক আবুল বাশারের ওপর ককটেল হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধনের ডাক কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য

বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ, স্থিতিশীল মাছ-মাংস ও মুদি পণ্য

মিজানুর রহমান সাগর

বাগেরহাটের কাঁচাবাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। বিশেষ করে করলা (উস্তে), বেগুন ও পটলের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে প্রতি কেজি করলা, বেগুন ও পটল ৪০–৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৮০–১০০ টাকায় পৌঁছেছে। এছাড়া লাউ, টমেটো, ঢেঁড়শ, শসা ও গাজরসহ অন্যান্য সবজির দাম কেজিপ্রতি ১০–২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, ছুটির দিনে ক্রেতার চাপ বাড়লেও সরবরাহ তুলনামূলক কম থাকায় এই মূল্যবৃদ্ধি আরও স্পষ্ট হয়ে উঠেছে।
খুচরা বিক্রেতা আব্দুল কাদের বলেন, পাইকারি বাজারে সবজির দাম বেড়েছে এবং আগের মতো সরবরাহ নেই। বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও দাম বাড়াতে হচ্ছে। আরেক বিক্রেতা রফিকুল ইসলাম জানান, বিভিন্ন জেলা থেকে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়াও দাম বৃদ্ধির অন্যতম কারণ।
এদিকে ক্রেতারা এই হঠাৎ মূল্যবৃদ্ধিতে হতাশা প্রকাশ করেছেন। নাগেরবাজার এলাকার ক্রেতা মো. জাহিদুল ইসলাম বলেন, “এক সপ্তাহের মধ্যে এভাবে দাম বেড়ে যাবে ভাবিনি। এখন এক কেজির বদলে আধা কেজি করে কিনতে হচ্ছে।” গৃহিণী সালমা বেগম জানান, সবজির দাম বাড়ায় রান্নার তালিকায় পরিবর্তন আনতে হচ্ছে এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
তবে সবজির বাজারে অস্থিরতা থাকলেও মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বিক্রেতাদের দাবি, এসব পণ্যের দামে গত সপ্তাহের তুলনায় তেমন কোনো পরিবর্তন হয়নি।
বাজার সংশ্লিষ্টদের মতে, সরবরাহ স্বাভাবিক হলে সবজির দাম কমে আসতে পারে। এদিকে সাধারণ মানুষ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার