June 29, 2026, 4:57 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা-এর কচুছড়ি সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গোলাবারুদ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত এলাকার একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মালামাল বিওপিতে নিয়ে আসার সময় পথে শতাধিক সন্ত্রাসীর একটি দল বিজিবি সদস্যদের ঘেরাও করার চেষ্টা করে। এ অবস্থায় লোগাং জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল ঘটনাস্থলের দিকে রওনা হলে সন্ত্রাসীরা পিছু হটে।
৩ বিজিবির অধিনায়ক জানান, লোগাং জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার