June 29, 2026, 4:58 am
শিরোনাম :
কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে আটক, পুলিশের কাছে সোপর্দ নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় অভিযান, ট্রাক্টর জব্দ বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই

বিজয়নগরে পুলিশের অভিযানে ১০ বছর পলাতক ডাকাত মোরশেদ গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা-এ পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক শীর্ষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে পলাতক থাকা এই আসামিকে শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল উপজেলার কেনা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে চারদিক ঘিরে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মুর্শিদ ওরফে মোরশেদ (৪৫), বুধন্তী ইউনিয়নের কেনা গ্রামের চেনু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মোরশেদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলাসহ ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার