June 29, 2026, 3:42 am
শিরোনাম :
বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি

কুষ্টিয়ার ফিলিপনগরে উত্তেজনা: কথিত ধর্মীয় অবমাননার অভিযোগে সহিংসতায় একজন নিহত

অভয়নগর প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে কথিত ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংঘটিত সহিংসতায় মো. শামীম রেজা (ওরফে জাহাঙ্গীর) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তার পরিচালিত একটি আশ্রমে লোকজন জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
স্থানীয়দের একটি অংশ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেও, অনেকেই সহিংসতার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন।



ফেসবুক কর্নার