June 29, 2026, 3:39 am
শিরোনাম :
বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি

নওগাঁয় ২০ বছর পর ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন, উপকৃত হবেন হাজারো কৃষক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বর্ষাইল ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
পিকেএসএফ এবং গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে প্রায় ৯৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দীর্ঘ প্রায় ২০ বছর পর এই খাল পুনঃখননের ফলে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের হাজার হাজার কৃষক শুষ্ক মৌসুমে সহজে ও কম খরচে সেচ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে আয়োজিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু জানান, পর্যায়ক্রমে উপজেলার আরও পাঁচটি খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার