June 29, 2026, 3:42 am
শিরোনাম :
বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি

টাঙ্গাইলের মির্জাপুরে দিনদুপুরে ডাকাতি: এক কোটি টাকার মালামাল লুট

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকায় দিনদুপুরে এক বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শনিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ির পুরুষ সদস্যরা বাইরে থাকার সুযোগে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিকল্পিতভাবে আলতাফ হোসেনের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির ভেতরে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আক্রান্ত পরিবারের পুত্রবধূ জানান, তিনি বাড়ির উঠানে রান্না করছিলেন। ফ্রিজ থেকে মাছ আনতে ঘরে ঢুকতেই ভেতরে কয়েকজন অচেনা ব্যক্তিকে দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লাঠি দিয়ে আঘাত করে এবং একটি কক্ষে আটকে রাখে। এরপর আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
ডাকাত দলটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। দিনের বেলা এমন দুঃসাহসিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এতে এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, জনবহুল এলাকায় দিনের বেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।



ফেসবুক কর্নার