April 24, 2026, 10:52 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

আমতলীতে চাঁদাবাজি ও অবৈধ কার্যকলাপ নিয়ে জনমনে উদ্বেগ

অভয়নগর প্রতিবেদক

বরগুনার আমতলী উপজেলায় কিছু অসাধু চক্রের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সালিশ বাণিজ্য, ভুয়া প্রভাব বিস্তার এবং ভূমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মনে করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
সচেতন মহলের অভিমত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।
এদিকে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার