June 29, 2026, 2:17 am
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে পাঁচজন আটক

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল থেকে পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ী ও দুইজন মাদক সেবনকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ লিটার তরল মাদক উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, পত্নীতলা থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়ার নেতৃত্বে নজিপুর পৌরসভার ভূতপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. নুরুজ্জামান ওরফে ছোটন (৩৬) ও মো. আব্দুল খালেক (৩৫)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার