June 29, 2026, 3:40 am
শিরোনাম :
বাংলাচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মো. মতিয়ার রহমান নির্বাচিত প্রায় ৭৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি

আশুগঞ্জ টোলপ্লাজায় পিকআপে গাঁজা উদ্ধার, দুই মাদক কারবারী গ্রেফতার

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপ ভ্যানে মাদক বহনের সময় গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি নীল রঙের পিকআপ ভ্যান আটক করে।
পরে গাড়িটি তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন শেরপুর জেলার নকলা থানার চক পাঠাঘাট গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ সোহাগ মিয়া (৩৫) এবং গাজীপুর জেলার বাসন থানার বারবৈকা পাড়ার (গাজীপুর সিটি কর্পোরেশন) মোঃ হাসান আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩৫)।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



ফেসবুক কর্নার