June 29, 2026, 2:25 am
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে বেকার সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেকার সমস্যা নিরসনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ (বিবিএমপি) উপজেলা শাখা।
রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর দেওয়া এক লিখিত আবেদনে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি জানান। আবেদনে তারা উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে তারা ভোট প্রদান করেছিলেন। তবে সরকার গঠনের পরও বেকার জনগোষ্ঠী প্রত্যাশিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বলে তারা অভিযোগ করেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশে ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বেকারদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরতে চান তারা।
এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। আবেদনে স্বাক্ষর করেন উপজেলা শাখার সভাপতি মো. মিলন হাসান ও সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব (লাবিব)সহ অন্যান্য সদস্যরা।



ফেসবুক কর্নার