June 28, 2026, 11:36 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম রবিউল ইসলাম রনি। তিনি রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রবিউল ইসলাম রনি নাগেশ্বরী থানার একটি হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হীল জামান বলেন, সকালে রনি মোটরসাইকেলে করে জুলেখা ফিলিং স্টেশনে তেল নিতে যান। সেখানে অবস্থানকালে তাকে শনাক্ত করে বাদীপক্ষের লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার এক ব্যক্তিকে হামলা করে গুরুতর জখম করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে রবিউল ইসলাম রনিসহ কয়েকজনকে আসামি করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।



ফেসবুক কর্নার