June 29, 2026, 12:43 am
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

অভয়নগর প্রতিবেদক

যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলপালা-গাতীপাড়া (গুচ্ছগ্রাম) এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুল গাজী (৬০) কে আটক করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২০।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রতিবেশী হওয়ার সুবাদে সে অভিযুক্ত বাবুল গাজীকে ‘মামা’ বলে সম্বোধন করত এবং মাঝে মাঝে তাদের বাড়িতে যাতায়াত করত। সোমবার (১৩ এপ্রিল) দুপুর অনুমান ২টার দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে খাটের উপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আসামী বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হবে



ফেসবুক কর্নার