April 24, 2026, 7:20 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

পঞ্চগড়ে জেলা রিপোর্টার্স কমিটি গঠন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের অঙ্গীকার

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে “পঞ্চগড় জেলা রিপোর্টার্স কমিটি” গঠন করা হয়েছে।
সম্প্রতি সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে নবগঠিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ ডিজার হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি মাহামুদুল ইসলাম জয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিযান নিউজ টিভির সুকুমার বাবু দাস।
নবনির্বাচিত সভাপতি মোঃ ডিজার হোসেন বাদশা বলেন, পঞ্চগড়ের সাংবাদিকদের এক ছাতার নিচে আনার জন্য এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে নিয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কাজ করা হবে।
সাধারণ সম্পাদক মাহামুদুল ইসলাম জয় বলেন, এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ঐক্যবদ্ধভাবে পেশাগত মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা হবে।
সাংগঠনিক সম্পাদক সুকুমার বাবু দাস বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে মাঠপর্যায়ে কাজ করা হবে। নতুন সদস্য অন্তর্ভুক্তি, প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়া হবে।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের কার্যক্রম সফল করার আশাবাদ ব্যক্ত করেন।
শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার