June 29, 2026, 12:26 am
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন আটক, ৬ মাসের কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৩ এপ্রিল) ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলার শালফা ও রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজা ও ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ রায়হান আলী (১৯), পিতা: মোঃ রিপন আলী, সাং: রাজবাড়ী এবং মোঃ রিপন (৩৪), পিতা: মোঃ গোলাপ মন্ডল, সাং: বোয়ালকান্দি, শেরপুর।
অভিযানটি পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার