April 24, 2026, 6:24 am
শিরোনাম :
শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ

বিজু উৎসবে মন্ত্রীর আমন্ত্রণে উপস্থিত ছিলেন আবু বক্কর ছিদ্দিক

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিজু উৎসবকে কেন্দ্র করে রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে গত ১৩ এপ্রিল মূল বিজুর দিন রাত ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর আমন্ত্রণে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রার্থী আবু বক্কর ছিদ্দিক।
তিনি এর আগে রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিস রাঙামাটি জেলার সেক্রেটারি জেনারেল মুফতি জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে আবু বক্কর ছিদ্দিকের উপস্থিতি সৌজন্য সাক্ষাৎ হিসেবে বিবেচিত হয়। এ সময় উৎসবস্থলে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজু উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী আয়োজন এবং পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হচ্ছে।



ফেসবুক কর্নার