June 28, 2026, 11:37 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোনের উদ্যোগে উপজেলার আদি ত্রিপুরা পাড়া এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেন।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ফেলে রাখা বিপুল পরিমাণ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, মোট ৮০ দশমিক ১১ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৫৯৩ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় বনজ সম্পদ রক্ষায় তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং অবৈধ কাঠ পাচার রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
পরবর্তীতে জব্দকৃত কাঠ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার