April 24, 2026, 5:42 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

লামায় বলি খেলা ও কাবাডিতে জমজমাট আয়োজন

রাসেল লামা বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী বলি খেলা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেলে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ও উপজেলা তথ্য অফিসার রাশেদুল হক রাসেল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
লামা পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ঐতিহ্যবাহী বলি খেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে অংশ নেওয়া কুস্তিগীরদের শক্তির লড়াই দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে।
শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতায় কক্সবাজারের চকরিয়া এলাকার রমিজ বলি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে জাতীয় খেলা কাবাডিতে মেরাখোলা একাদশ প্রথম স্থান অধিকার করে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়। স্থানীয়রা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার