June 28, 2026, 11:41 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

জুরাছড়িতে নববর্ষ উপলক্ষে হাজারো মানুষের সমাগমে ধর্মীয় আয়োজন

অভয়নগর প্রতিবেদক

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটির জুরাছড়ি উপজেলার শলক এলাকায় স্থানীয়দের উদ্যোগে সর্বজনীন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬), ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের সমাগম ঘটে।
জুরাছড়ির সুবলং শাখা বন বিহারে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিহার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু দয়াল বিহারি চাকমা।
অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক বাবু সুশান্ত কার্বারী। স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি বাবু পবন বিকাশ চাকমা।
নববর্ষকে ঘিরে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করেন। আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার