June 28, 2026, 11:40 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কুড়িগ্রামে চাঞ্চল্য

অভয়নগর প্রতিবেদক
Oplus_131072

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছালেহা বেগম (৪০) একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বংশিপাড়া এলাকার একটি জমি থেকে করলা চুরির অভিযোগে ছালেহা বেগমকে আটক করা হয়। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হলে তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে গাছে বেঁধে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জমির মালিক ফরহাদ হোসেন জানান, তার জমি থেকে প্রায়ই সবজি চুরি হচ্ছিল। এ কারণে নজরদারি বাড়িয়ে ওই নারীকে করলাসহ আটক করা হয়। পরে তার স্বামীকে খবর দিলে তিনি এসে তাকে মারধর করেন।
দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর ওই নারীকে তার স্বামী বাড়িতে নিয়ে যান।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।



ফেসবুক কর্নার