June 25, 2026, 11:38 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসা অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পেতে বিলম্ব ও অবহেলার অভিযোগে এক নারী রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।
নিহতের স্বামীর অভিযোগ, তার স্ত্রী বিষপান করার পর প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, “হাসপাতালে আনার পরও আমার স্ত্রী কথা বলছিল। কিন্তু চিকিৎসকের কাছে বারবার গেলেও কোনো সাড়া পাইনি। ওয়ার্ডে গিয়ে ডাকলেও কেউ গুরুত্ব দেয়নি।”
স্বজনদের দাবি, চিকিৎসা পেতে দেরি হওয়ায় কিছুক্ষণ পর রোগীর অবস্থার অবনতি ঘটে এবং খিচুনি শুরু হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের সেবার মান ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, চিকিৎসকদের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার কারণে প্রায়ই রোগীদের ভোগান্তির শিকার হতে হয়।
তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার