April 24, 2026, 4:21 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

চুয়াডাঙ্গায় বজ্রাঘাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু, দুই উপজেলায় শোক

অভয়নগর প্রতিবেদক

চুয়াডাঙ্গার দুই উপজেলায় পৃথক ঘটনায় বজ্রাঘাতে এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আকস্মিক ঝড়বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মাঠপাড়া এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রাঘাতে রাসেল আলী (২৫) নিহত হন। তিনি একই এলাকার রেজাউল ইসলামের ছেলে। স্থানীয়দের মতে, দুপুরে হঠাৎ মেঘ জমে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ভুট্টাক্ষেতে কাজ করার সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামে বজ্রাঘাতে প্রাণ হারায় নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪)। সে ওই গ্রামের তাজিমুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যদের জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই পরিবারে শোকের মাতম চলছে। বিশেষ করে কিশোর শিক্ষার্থী আজিমুল ইসলামের আকস্মিক মৃত্যুতে এলাকায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠে অবস্থান করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তারা সবাইকে এমন পরিস্থিতিতে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।



ফেসবুক কর্নার