June 28, 2026, 9:18 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

শ্রীবরদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব অনুষ্ঠিত

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। তিনি ভবিষ্যতেও এসব শিশুদের পাশে থাকার আশ্বাস দেন।
বকচর কন্টিপাড়া দারুস সালাম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ, বাঙলি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক নয়ন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে, যা তাদের মানসিক বিকাশ ও সামাজিক সম্পৃক্ততায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



ফেসবুক কর্নার