April 24, 2026, 3:22 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

নরসিংদীতে কিশোরীকে কলা বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ আটক ১

আশরাফ ফকির শিবপুর নরসিংদী প্রতিনিধি

ধর্ষণের  অভিযোগে হাফিজুর রহমান ২০ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকালে উপজেলার সানেরবাড়ি গ্রাম থেকে,
 তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান একই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরছিলেন।
এ সময়  সানেরবাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা, হাফিজুর তাকে  পথরোধ করে জোরপুর্বক তুলে নিয়ে যায়।
পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে, পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার পলাশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। হাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর ভুক্তভোগী কিশোরী তাকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে।
অপর আসামীকেও গ্রেপ্তারে অভিযান চলছে।



ফেসবুক কর্নার