June 28, 2026, 9:16 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

নানিয়ারচরে গুলিতে নিহত ধর্মশিং চাকমা, প্রতিবাদে সড়ক অবরোধ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙামাটির নানিয়ারচরে গুলিতে ধর্মশিং চাকমা নামে এক ইউপিডিএফ নেতার মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধর্মশিং চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সঙ্গে সম্পৃক্ত এবং যুব ফোরামের সক্রিয় সদস্য ছিলেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার পরপরই প্রতিবাদ জানিয়ে নানিয়ারচর সড়কে অবরোধ কর্মসূচি শুরু করে ইউপিডিএফ নেতাকর্মীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
ইউপিডিএফের দাবি, ধর্মশিং চাকমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার জন্য তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু গ্রুপ)-কে দায়ী করেছে।
তবে অভিযোগের বিষয়ে জেএসএসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার