June 28, 2026, 7:38 pm
শিরোনাম :
লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

রাজউকের নকশা উপেক্ষা করে মহাখালীতে বহুতল ভবন নির্মাণ: জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার ৫/সি নম্বর সড়কে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা উপেক্ষা করে একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা ঝুঁকি ও পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জ-১৫২ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন ভবনটির মালিক লতিফ হোসেন। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে নির্ধারিত সড়কের জায়গা ও চারপাশের সেটব্যাক না রেখেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ফলে সড়ক সংকুচিত হয়ে চলাচলে বিঘ্ন ঘটছে।
সরেজমিনে দেখা যায়, ভবনটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হলেও ইতোমধ্যে সেখানে ভাড়াটিয়া বসবাস শুরু করেছে এবং কিছু অংশে বাণিজ্যিক কার্যক্রমও চালু হয়েছে। এ কারণে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা অভিযোগ করেন, ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী নেই এবং ওপর থেকে নির্মাণসামগ্রী পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভবন থেকে ময়লা-আবর্জনা নিচে ফেলা ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং মশার উপদ্রব বাড়ছে।
তবে ভবনের মালিক লতিফ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি নিয়ম মেনেই ভবন নির্মাণ করছেন। যদিও তিনি অনুমোদিত নকশা প্রদর্শনে সম্মতি দেননি।
রাজউকের সংশ্লিষ্ট জোনের এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তদন্ত করে নকশা বহির্ভূত নির্মাণের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নগর বিশেষজ্ঞদের মতে, অনুমোদন ছাড়া বা নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায় এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়।



ফেসবুক কর্নার